Tuesday, November 17, 2026

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুদিবস উপলক্ষে ‘বাংলাদেশের নদী, পানি সংকট ও সমাধান’ শীর্ষক আলোচনা সভার প্রেস আমন্ত্রণপত্র


প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,

সালাম ও শুভেচ্ছা নিবেন।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুদিবস উপলক্ষে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানের বিষয়: ‘বাংলাদেশের নদী, পানি সংকট ও সমাধান’

মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের প্রেক্ষাপট এবং বর্তমান বাংলাদেশের নদী ও পানিসম্পদ সংকট উত্তরণের উপায় নিয়ে উক্ত সভায় দেশের প্রথিতযশা রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ বক্তব্য রাখবেন।
আপনার বহুল প্রচারিত গণমাধ্যমের প্রতিনিধি (প্রতিবেদক, আলোকচিত্রী ও ভিডিও চিত্রগ্রাহক)-কে উক্ত আলোচনা সভার সংবাদ ও চিত্র সংগ্রহের জন্য উপস্থিত থাকার সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

অনুষ্ঠানসূচি:

বিষয়: ‘বাংলাদেশের নদী, পানি সংকট ও সমাধান’ শীর্ষক আলোচনা সভা

তারিখ: ১৭ নভেম্বর ২০২৬, সোমবার, বিকাল ৪ ঘটিকা

স্থান: রাষ্ট্র সংস্কার মিলনায়তন, (১০-বি) মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা।

আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে সার্থক ও সমৃদ্ধ করবে।


বার্তা প্রেরক:

এহসান আহমেদ
মিডিয়া সম্পাদক
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
মোবাইল: +880 1515-687633
ই-মেইল: rastrosongskar@gmail.com
ওয়েবসাইট: www.rastrosongskar.net

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like