আবাসন নিউজ ডেস্ক: প্রাইম ব্যাংকের গ্রাহকরা চেরি ব্র্যান্ডের গাড়ি সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ও চেরি ব্র্যান্ড গাড়ির অনুমোদিত পরিবেশক এশিয়ান মোটরস্পেক্সের মধ্যে এ সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং এশিয়ান মোটরস্পেক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ জাহেদ হোসেন।