ঢাকা: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের নদী, পানি ও প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ রক্ষার লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে এবং প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সহ-সভাপতি আব্দুল জলিল এবং সঞ্চালনা করেন প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির সংগঠক ইবনুল সাঈদ রানা। প্রধান আলোচক হিসাবে ছিলেন হাসনাত কাইয়ুম।