সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংকের রাজশাহী-রংপুর অঞ্চলের ১৭ টি শাখার অংশগ্রহণে শনিবার বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসে এক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রশাসক মো. আবুল বসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং রওশন আক্তার। এছাড়া প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, সংশ্লিষ্ট শাখাসমূহের ম্যানেজার, অপারেশন ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট অফিসাররা সভায় অংশ নেন।