Monday, November 9, 2026

ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্র বিজ্ঞান সমিতির নতুন কমিটির অভিষেক।


ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এলামনাই এসোসিয়েশন ( ডুপডা) দ্বি- বার্ষিক সাধারণ সভা ২০২৬ এ নির্বাচিত কার্যকরী সভার  নির্বাহী সদস্যদের আজ অভিষেক অনুষ্টিত হয়।

০৪ জুলাই ২০২৬ রাজধানীর বনানী ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ এর সাবেক ছাত্রদের সংগঠন " ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এলামনাই এসোসিয়েশন (ডুপডা) নব নির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি আজিজুর রহমান।  বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি  এ বি এম আমিন উল্লাহ নূরী। বিদায়ী সাধারণ সম্পাদক কে এম মুজিবুর রহমান। সভায় সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নব নির্বাচিত সাধারন সম্পাদক মো: মোস্তফা কামাল। 
নতুন কমিটিতে ফুলেল শুভেচ্ছা সহ পরিচয় পর্বে কথা বলেন 
সভাপতি হিসাবে এ জেড এম আজিজুর রহমান এবং   সাধারণ সম্পাদক মোহা: মোস্তফা কামাল, সহ সভাপতি রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নাসিমা খাতুন ( পদাধিকার বলে), যোবায়েদুর রহমান মিলন, এ কে এম নুরুল আলম নান্টু, মো: নাসির উদ্দিন মাহমুদ নান্টু, মো: রফিকুল ইসলাম,  মোজাম্মেল হক ভুইঁয়া এবং জাহিদুর  রহমান শাহিন। 


মোট ৪৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি র সদস্য
 অর্থসম্পাদক হিসাবে এ্যাড মাহবুবুর রহমান এবং কে এম ওবায়েদুর রহমান, আবু জাফর মিয়া, মো: নুরুন নবী সিদ্দিককে যুগ্ন সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হিসাবে মেসবাহ উদ্দিন আহমেদ বাদল এবং প্রচার সম্পাদক পদে ইবনুল সাঈদ রানা' নাম পরিচিত হন। অফিস সম্পাদক নাসির উদ্দিন আহমেদ এবং সাংস্কৃতিক  সম্পাদক হিসাবে মো: রেজাউল করিম, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক নাসরিন নাহার জেনেভা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এ এস এম মামুনুর রহমান খলিলি এবং আইন বিষয়ক সম্পাদক মো: মশিউর রহমান,  তথ্য ও গবেষণা সম্পাদক মো: সোবহান খন্দকার, ক্রীড়া সম্পাদক নিবেদিতা দাস এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে ইশরাত পারভিন নিভা'র পরিচিত হন। 
এ ছাড়াও নির্বাহী সদস্য হিসাবে, খন্দকার রফিকুল হোসেন কাজল, আবুল হোসেন,সালাহ উদ্দিন মাহমুদ, শিরীন হোসেন,মোসা: শাহিদা বেগম লিলি,এম শামসুল আলম মাদল, কাজল ইসলাম, নাসরিন পারভীন শিল্পী, মো: মাহবুবুর রহমান খান, রবিউল হক, আশরাফ আলী, মো: সায়েদুল হক, এসএম ফজলুর রহমান,  আবুল হাসেম চুন্নু, মো: এনামুল  হক এনাম, ড. ফরিদ উদ্দিন  আহমেদ, মো: আনোয়ারুল আলম দুলাল, মো: মনিরুজ্জামান বাবুল, আফরোজা পারভীন সিলভিয়া,  মোহাম্মদ নাসির উদ্দীন,  মো: আবু জাফর উজ্জল, এবং  মো: আরিফুজ্জামান মামুন বক্তব্য রাখেন। 

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like