Monday, November 9, 2026

সময়ের সাহিত্য কন্ঠ পত্রিকার কবিতা উৎসব টাংগাইল ২০২৬


আবাসন নিউজ ডেস্ক: সময়ের সাহিত্য কন্ঠ পত্রিকার উদ্যোগে  জমজমাট আয়োজন এর মধ্য দিয়ে শেষ হলো দুইদিন ব্যাপি কবিতা উৎসব টাংগাইল ২০২৬।  সময়ের সাহিত্য কন্ঠ প্রতি বছর আয়োজন করে কবিতা উৎসব। 

কবিতা উৎসবে টাংগাইল জেলার প্রতিটি উপজেলার এবং ঢাকা থেকে আগত টাংগাইলের স্বনামধন্য কবি, লেখক এবং বিশিষ্ট ব্যাক্তি বর্গ উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলেন।  বিভিন্ন এলাকার কবিগন একসাথে হয়ে অনুষ্ঠানের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন। 

কবিতা উৎসবে প্রতিদিন চারটি করে সেশন ভাগ করে দেওয়া হয় কবিতা পড়ার জন্য।  কবি আযাদ কামাল এর সঞ্চালনায় প্রতিটা সেশনে একেকজনকে সভাপতির আসন অলংকৃত করতে দেয়া হয়। অনুষ্ঠানে সকল কবিদের বক্তব্যের মধ্যে উঠে এসেছে 

সমস্ত বাঁধা অতিক্রম করে এগিয়ে যাক সময়ের সাহিত্য কন্ঠ পরিবার।  সময়ের সাহিত্য কন্ঠ পত্রিকা একটি নির্ভেজাল সাহিত্য  পত্রিকা যেখানে শুধু বাংলা সাহিত্যের চর্চা হয়। পত্রিকাটি পাঠক নন্দিত  হোক এই প্রত্যাশা করেন।    

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like