আবাসন নিউজ ডেস্ক: সিটি ব্যাংক, মিল্ক ভিটা এবং অ্যাগ্রোশিফট সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর আওতায় দেশের দুগ্ধ ও গবাদিপশু খামারিদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ সম্প্রসারণে একটি ডিজিটাল ডেইরি ফাইন্যান্সিং ইনিশিয়েটিভ চালু করা হবে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং মিল্ক ভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিলের উপস্থিতিতে সম্প্রতি এমওইউ স্বাক্ষরিত হয়। অ্যাগ্রোশিফটের সিইও কাজী বুলান্দ মুসাব্বির, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।