- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক : সম্প্রতি সাউথইস্ট ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে ‘সাউথইস্ট ব্যাংকে গ্রাহক সেবা শক্তিশালীকরণের মাধ্যমে ব্যাংকের নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন’ শীর্ষক এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, নূর নাহার তারিন, মো. রফিকুল ইসলাম এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডার সুলতানা কাশেম, ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান প্রমুখ।