আবাসন নিউজ ডেস্ক:প্রাইম ব্যাংক সম্প্রতি এক্সিকিউটিভ মোটরসের (বিএমডব্লিউ বাংলাদেশ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি রাজধানীতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বাংলাদেশে বিএমডব্লিউ গাড়ির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এক্সিকিউটিভ মোটরসের পক্ষ থেকে বিশেষ সার্ভিস সুবিধা ও আকর্ষণীয় অফার উপভোগ করবেন। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং এক্সিকিউটিভ মোটরসের (বিএমডব্লিউ বাংলাদেশ) ডিরেক্টর-অপারেশনস আশিক উন নবী।