আবাসন নিউজ ডেস্ক: পাবনায় এক মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যবস্থাপনাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতায় বাংলাদেশ ব্যাংকের এস এম ই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংকের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়েছে। গাছপাড়া ব্র্যাক লারনিং সেন্টারে এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আমিরুল ইসলাম।