Monday, November 9, 2026

মধুমতি ব্যাংকের নবনির্বাচিত পর্ষদ নেতৃত্বকে অভিনন্দন


আবাসন নিউজ ডেস্ক: মধুমতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি ব্যাংকের পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদে সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে মোস্তফা কামাল এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে এ মান্নান খান নির্বাচিত হন। পরিচালনা পর্ষদের সদস্যরা নবনির্বাচিত পর্ষদ নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।  উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হুমায়ূন কবীর, নিমাই কুমার সাহা, তানজিমা বিনতে মোস্তফা প্রমুখ। 

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like